মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রাঙ্গামাটিতে প্রধানমন্ত্রীর উপহারের নগদ অর্থ প্রদান

জেলায় ৫০০ হতদরিদ্র ও অস্বচ্ছল পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারেরর নগদ অর্থ প্রদান করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসন।
আজ বেলা ১১টায় রাঙ্গামাটির কুতুকছড়ি ইউনিয়নের দূর্গম পাহাড়ী এলাকায় করোনাকালীন হতদরিদ্রদের মাঝে এ উপহার বিতরণ করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এ সময় রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর উপহার তুলে দেয়ার সময় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, প্রধানমন্ত্রী দেশের গরীব-দুখী মানুষের সার্বক্ষণিক খোঁজ খবর রাখেন। করোনাকালে কেউ যাতে অনাহারে ও কষ্টে না থাকে তা দেখার জন্য তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন।
করোনা পরিস্থিতিতে সরকারের পাশাপাশি সমাজের ধনার্ঢ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অসহায় ও হতদরিদ্রদের পাশে এগিয়ে আসার জন্য তিনি আহবান জানান।
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কুতুবছড়ি ইউনিয়নের ৫০০ পরিবারকে নগদ ৫ শত টাকা করে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com