মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কুমিল্লায় ৪ শতাধিক অসহায় পরিবার পেলেন প্রধানমন্ত্রীর উপহার

করোনা মহামারিতে কুমিল্লায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেয়েছেন প্রায় ৪ শতাধিক পরিবার। লকডাউন চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্যসামগ্রী পেয়ে খুশি মনে বাড়িতে ফিরে গেছেন অসহায় মানুষ। শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর তিনটি স্থানে উপহারস্বরূপ খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক কামরুল হাসান এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা।
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ-সংলগ্ন এলাকায় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান প্রধানমন্ত্রীর খাদ্য উপহার তুলে দেন অসহায় মানুষের হাতে। এরপর নগরীর চকবাজার, টমসমব্রীজ, মোগলটুলী ও ঈদগা এলাকায় অসহায়দের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়া ১০০ জন বীর মুক্তিযোদ্ধার বাসায় প্রধানমন্ত্রীর খাদ্য উপহার পাঠানো হয়।
জেলা প্রশাসক কামরুল হাসান বাসসকে বলেন, প্রথম ধাপে ৩০০ জন অসহায় মানুষ ও ১০০ বীর মুক্তিযোদ্ধার মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার তুলে দিয়েছি। আগামী দিনগুলোতেও প্রধানমন্ত্রীর খাদ্য উপহার বিতরণ অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, করোনার দ্বিতীয় ঠেউ রোধে দেশজুড়ে লকডাউন চলছে।এ লকডাউনের মধ্যে অসহায় মানুষ খুব কষ্টে জীবনযাপন করছে। অবশেষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তাদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেয়া হল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com