শনিবার, ০৪ Jul ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
করোনাভাইরাস পরিস্থিতিতে জাতিকে বিপর্যয়ের মধ্যে ঠেলে দেয়ার অভিযোগ তুলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পদত্যাগ দাবি করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
করোনার শুরু থেকে এখন পর্যন্ত সরকার ভুল ব্যবস্থাপনায় চলছে বলে এতো সংক্রমণ ও প্রাণহানি হয়েছে বলে এক অনলাইন সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ফখরুল।
বিএনপির মহাসচিব বলেন, কোভিড-১৯ করোনা ভাইরাস মোকাবেলা না করে সরকার শুধুমাত্র দুর্নীতির সুযোগ খুঁজেছে, জনগণের সাথে প্রতারণা করে সমগ্র জাতিকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়ে নিজেদের অযোগ্যতার প্রমাণ দিয়েছে এই সরকার।
জনগণকে চরম অনিশ্চয়তা মুখে এবং জীবনের ঝুঁকির দিকে ঠেলে দেয়ার কারণে সরকারকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন করেন মির্জা ফখরুল।
এসময় তিনি স্বাস্থ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেছেন।