মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সাড়ে ছয় লাখ মেট্রিক টন ধান এবং সাড়ে এগারো লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করবে সরকার : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চলতি বোরো মৌসুমে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান এবং ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ করবে সরকার।
তিনি বলেন, আগামী ২৮ এপ্রিল থেকে বোরো ধান এবং ৭ মে থেকে চাল সংগ্রহ শুরু করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান এবং চাল সংগ্রহ কার্যক্রম চলবে।
খাদ্যমন্ত্রী আজ সকাল ১১টায় ভার্চুয়ালী আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান।
সাধন চন্দ্র মজুমদার বলেন, চলতি বোরো মৌসুমে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান, ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল (আতপ ও সিদ্ধ) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তিনি বলেন, এর মধ্যে ৪০ টাকা কেজি দরে ১০ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল, ৩৯ টাকা কেজি দরে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল এবং ২৭ টাকা কেজি দরে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান কেনা হবে।
গত বোরো মৌসুমে ৬ লাখ মেট্রিক টন ধান ও ১১ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com