শনিবার, ০৪ Jul ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
যারা ১৯৭৫ এর নির্মম হত্যাকান্ডের নেপথ্যে জড়িত ছিলেন, তারাও কিন্তু রেহাই পায়নি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমান নিজেই হত্যাকান্ডের মাস্টারমাইন্ড ছিলেন এবং তার পরিনতি তাকে ভোগ করতে হয়েছে।
হত্যা হত্যাকেই ডেকে আনে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকান্ড না হলে আরও একটি খুনিদল জিয়াউর রহমানকে হত্যা করার সাহস পেত না।
আজ বুধবার (২৮ এপ্রিল) সকালে বনানী কবরস্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ জামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।
এসময় বিএনপিকে হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি পরিহার করার আহ্বান জানান তিনি। বলেন, সবকিছুতে ব্যর্থ হয়ে বিএনপি এখন শেখ হাসিনাকে রাজনীতি থেকে কিভাবে সরিয়ে দেওয়া যায় সে ষড়যন্ত্র করছে বলে মনে করেন তিনি।
শেখ জামাল বঙ্গবন্ধু পরিবারের সাহস ও মেধাভিত্তিক রাজনীতির অনন্য দৃষ্টান্ত বলে উল্লেখ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের। তিনি বলেন, যে যেই দলই করুক হত্যার রাজনীতি কারো কাম্য নয়। জন্মদিনে শপথ হোক বাংলাদেশে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির ট্রাজেডি থেকে জাতিকে মুক্তি দিতে হবে।
চলমান করোনা ভাইরাস মহামারি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, করোনার ভ্যাকসিন নিয়ে কারো সাথে বিশেষ কোন সম্পর্কের দরকার নেই, জনগণকে বাঁচাতে হলে যেখান থেকেই পারি ভ্যাকসিন সংগ্রহ করবে সরকার।
দোষারোপের রাজনীতি পরিহার করে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে করোনার চ্যালেঞ্জ করার তিনি।