মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিজেএমসির মিলগুলো ইজারা পদ্ধতিতে দ্রুত পুনঃচালুর বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয়া হয়েছে : পাটমন্ত্রী

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, বিজেএমসির বন্ধ মিলগুলো বেসরকারী ব্যবস্থাপনায় দ্রুত ভাড়াভিত্তিক বা ইজারা পদ্ধতিতে পুনঃচালুর বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, ইতোমধ্যে এ বিষয়ে আন্তর্জাতিক দরপত্র আহবান করা হয়েছে। আন্তর্জাতিক বিজ্ঞপ্তির আওতায় দেশী বিদেশী উদ্যোক্তা লীজ গ্রহণের সুযোগ পাবে। এক্ষেত্রে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) কে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হবে।
গোলাম দস্তগীর গাজী আজ দুপুরে মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় অনলাইনে যুক্ত হয়ে এ কথা বলেন।
সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল মান্নান, অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম ও মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
পাটমন্ত্রী বলেন, পৃথিবী জুড়ে পাটের কদর ও চাহিদা বৃদ্ধি পাওয়ায় পাট চাষীরা বর্তমানে কাঁচা পাটের ন্যায্য মূল্য পাচ্ছেন। চলতি পাট মৌসুমে কাঁচা পাটের গড় মূল্য ৩ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে, যা গত বছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।
তিনি বলেন, ফলে পাট চাষীরা এ মৌসুমে অধিক পরিমাণে পাট চাষ করতে আগ্রহী হচ্ছে। এতে করে দেশের অর্থনীতিতে পাটখাতের অবদান আরো সুসংহত হবে।
মন্ত্রী বলেন, চলতি ২০২০-’২১ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) পাট ও পাটজাত পণ্য রপ্তানী করে বাংলাদেশ ৯৫৩ দশমিক ৫৭ মিলিয়ন ডলার আয় করেছে। এই অংক গত বছরের একই সময়ের চেয়ে ২২ দশমিক ৯৪ শতাংশ বেশি। আর তা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০ দশমিক ৬৪ শতাংশ বেশি।
পাটমন্ত্রী বলেন, বেসরকারী ব্যবস্থাপনায় পুন:চালুকৃত মিলে অবসায়নকৃত শ্রমিকের অগ্রাধিকার ভিত্তিতে কাজের সুযোগ পাবে। একই সঙ্গে এ সকল মিলে কর্মক্ষম ও দক্ষ শ্রমিকদের নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সকল শ্রমিককে পর্যায়ক্রমে অবশ্যই পুনর্বাসন করা হবে।
তিনি আরো বলেন, বেসরকারী পাটকলগুলোর উৎপাদনশীলতা ও ব্যবস্থাপনা কৌশলের কারণে দেশের অর্থনীতিতে পাটখাতের অবদান আরো বাড়বে।
রাষ্ট্রায়ত্ব পাটকলগুলোর বিরাজমান পরিস্থিতি স্থায়ী সমাধানসহ পাটখাতে প্রতিযোগিতামূলক পরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি)’র নিয়ন্ত্রণাধীন ২৫টি পাটকল গত বছরের ১ জুলাই থেকে বন্ধ ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com