মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কাপ্তাইয়ে প্রধানমন্ত্রী উপহার পেলেন ৫শ’ অসহায় পরিবার

জেলার কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৫ শত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় চন্দ্রঘোনা ইউপি কার্যালয়ে কাপ্তাই উপজেলে নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক।
অনুষ্ঠানে উপজেলা পিআইও মোঃ আব্দুল হান্নান, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বীসহ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত বরাদ্দ থেকে অসহায় ও দুস্থ ৫শত পরিবারের মাঝে ৫০০ টাকা করে ২লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান জানান, ইতিমধ্যে চিৎমরম, কাপ্তাই এবং ওয়াগ্গা ইউনিয়নে ১৫০০ পরিবারকে ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com