মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শর্তসাপেক্ষে আন্তর্জাতিক রুটে খুলল আকাশপথ

আন্তর্জাতিক রুটে চলাচলের জন্য দুই সপ্তাহ পর খুলল বাংলাদেশের আকাশপথ। এসব রুটে তিনটি ক্যাটাগরি নির্ধারণ করে বিমান চলাচলের অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এর ফলে পহেলা মে থেকে সরকার নির্ধারিত কঠোর স্বাস্থ্যবিধি মানার শর্তে যাত্রীরা দেশের বাহিরে যেতে ও বাহির থেকে আসতে পারবেন।

গতকাল শুক্রবার (৩০ এপ্রিল) রাতে বেবিচক এ প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, এয়ার বাবল ফ্লাইটগুলো আপাতত স্থগিত থাকবে।

বেবিচক সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড অপারেশন) গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়াউল কবীর স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা চলমান থাকবে।

যাওয়া-আসায় কঠোরভাবে সংকুচিত যেসব দেশে

ক্যাটাগরি এ তে থাকা ১২টি দেশ থেকে কেউ বাংলাদেশে আসতে পারবে না এবং সেসব দেশে যাওয়া যাবে না। এই দেশগুলো হল- আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, সাইপ্রাস, জর্জিয়া, ভারত, ইরান, মঙ্গোলিয়া, ওমান, দক্ষিণ আফ্রিকা ও তিউনিসিয়া। তবে ১৫ দিন পূর্বে যারা ঐ দেশগুলোতে গেছেন তারা সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বিশেষ অনুমতি সাপেক্ষে নিজ খরচে সরকার নির্ধারিত হোটেলে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিন থাকার শর্তে দেশে ফিরতে পারবেন।

যাওয়া-আসার শর্তসাপেক্ষে অনুমতি আছে যেসব দেশে

ক্যাটাগরি বি তে থাকা অস্ট্রিয়া, আজারবাইজান, বাহরাইন, বেলজিয়াম, চিলি, ক্রোয়েশিয়া, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, ইরাক, কুয়েত, ইটালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, প্যারাগুয়ে, পেরু, কাতার, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইৎজারল্যান্ড, তুরস্ক, উরুগুয়ে দেশগুলোতে যাওয়া এবং আসা যাবে। সেক্ষেত্রে বাংলাদেশে আসার পর নিজ খরচে ১৪ দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন মানতে হবে। তবে কাতার, বাহরাইন ও কুয়েত থেকে বাংলাদেশে আসার পর প্রথম তিন দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। এরপর করোনা পরীক্ষা শেষে ১১ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।

যাওয়া-আসা মোটামুটি নির্বিঘ্ন যেসব দেশে

এই দুই ক্যাটাগরির বাইরের দেশগুলো রয়েছে ক্যাটাগরি সি-তে। যেখানে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, চীন, জাপান, কোরিয়া ইত্যাদি দেশ রয়েছে। এসব দেশে যাওয়া-আসার ক্ষেত্রে কোন বাধা নেই। তবে এসব দেশ থেকে যারা ফিরবেন, তাদের বাড়ীতে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। করোনা ভাইরাসের কোন লক্ষণ দেখা দিলে তাদের হাসপাতালে পরীক্ষানিরীক্ষা করাতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে আসা সকল যাত্রীদের (১০ বছরের নীচের শিশু ব্যতীত) করোনা ভাইরাসের পিসিআর নেগেটিভ সনদ থাকতে হবে। বিমান যাত্রার ৭২ ঘণ্টা পূর্বে এসব টেস্ট হতে হবে। বিদেশগামী যাত্রীদের ক্ষেত্রে ওই দেশের নিয়ম প্রযোজ্য হবে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com