শনিবার, ০৪ Jul ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

মুনিয়া হত্যার বিচার দাবিতে আন্দোলনের ডাক দেয়া হবে’

বুধবার (৫ মে) দুপুরে, কুমিল্লার কান্দিপাড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মুনিয়া হত্যার বিচারের দাবিতে একাত্মতা ঘোষণা করে মানববন্ধনে অংশগ্রহণ করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম বাহাউদ্দিন বাহার।

এসময় তিনি বলেন, অপরাধ যাই থাকুক, কাউকে হত্যার জন্য লাইসেন্স দেয়া হয় নাই। মুনিয়ার খুনীরা যেই হোক, সঠিক তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। মুনিয়ার হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে কুমিল্লা থেকেই আন্দোলনের ডাক দেয়া হবে।

আ.ক.ম বাহাউদ্দিন বাহার আরো বলেন, এই বাংলাদেশতো জাতির জনক বঙ্গবন্ধু তৈরি করতে চায় নাই। আমাদের সন্তানকে অকাতরে হত্যা করে ভিন্নখাতে প্রবাহিত করে মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে। পুলিশ বাহিনীকে বলবো, নিরপেক্ষভাবে তদন্তক্রমে সঠিক ঘটনা জাতির সামনে তুলে ধরে এর বিচার করতে হবে। যদি প্রয়োজন হয় কুমিল্লা থেকে আন্দোলনের ডাক দিবো।

তিনি আরো জানান, একসময় দেশের মানুষ রাজনীতিকদের কথার চেয়ে সাংবাদিকদের কথা বেশি বিশ্বাস করতো। আজকে এত মিডিয়া। মিডিয়ার কথা মানুষ বিশ্বাস করে না, কারণ মিডিয়া সত্য কথা বলতে পারে না। আমরা দেখেছি এই হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়ে যাচ্ছে, এই হত্যাকাণ্ডকে অন্য খাতে নেওয়া যায় সে প্রচেষ্টা হচ্ছে।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ‘আমরা মুক্তিযোদ্ধা সন্তান’ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক তারিকুর রহমান জুয়েল, জাগ্রত মানবিকতা কুমিল্লার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা। এছাড়াও যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com