মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অস্ট্রেলিয়ার সঙ্গে অর্থনৈতিক চুক্তি স্থগিতের ঘোষণা চীনের

পাল্টা পদক্ষেপ হিসেবে অস্ট্রেলিয়ার সঙ্গে অর্থনৈতিক চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে চীন। এর আগে অস্ট্রেলিয়া বেল্ট অ্যান্ড রোড ইনফ্রাসট্রাকচার চুক্তি বাতিল করে।

চীনের ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, অস্ট্রেলিয়ার সরকারের বর্তমান আচরণের ওপর ভিত্তি করে দ্য চায়না অস্ট্রেলিয়া স্ট্র্যাটেজিক ইকোনমিক ডায়ালগ চুক্তিটি প্রত্যাহার করা হয়েছে। খবর ইউরো নিউজের।

বিবৃতিতে আরও বলা হয়, এই কাঠামোর আওতায় বেইজিং অনির্দিষ্টকালের জন্য চুক্তির সব কার্যক্রম স্থগিত করবে। গত মাসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সরকার বেইজিং ও ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের মধ্যে করা বেল্ট অ্যান্ড রোড চুক্তি বাতিল করে।

এ ছাড়া চলতি সপ্তাহে অস্ট্রেলিয়া বলেছে, তারা ডারউইন পোর্টের ওপর চীনা কোম্পানির ৯৯ বছরের লিজের বিষয়টি পর্যালোচনা করছে এবং তা বাতিলও করা হতে পারে।

এ ঘোষণার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে চীন বলেছে, এ কারণে এরই মধ্যে দুই দেশের ভঙ্গুর হওয়া সম্পর্ক আরও সংকটের মুখে পড়বে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com