মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঈদে সরকারি ছুটির তিনদিন শ্রমিকদের কর্মস্থলে থাকতে হবে : শ্রম প্রতিমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, ঈদের সরকারি ছুটি তিনদিন। গার্মেন্টসসহ সকল শিল্প সেক্টরের শ্রমিকদের ছুটি পাওনা থাকলে কারখানা পর্যায়ে মালিক-শ্রমিক সমন্বয় করে সিদ্ধান্ত নেবেন। তবে ছুটি যে কয়দিনই নেন অবশ্যই কর্মস্থলেই থাকতে হবে।
তিনি আজ রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলন কক্ষে আরএমজি বিষয়ক তৃপক্ষীয় পরামর্শ পরিষদ-টিসিসি’র সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মালিকরা আগামীকালের মধ্যে অবশ্যই শ্রমিক ভাই বোনদের বেতন-বোনাসসহ সকল পাওনা পরিশোধ করবেন। সভায় উপস্থিত মালিক প্রতিনিধিরা আগামীকালের মধ্যে প্রায় শতভাগ কারখানার শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের আশ্বাস দেন।
তিনি বলেন, ‘সরকার স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে গ্রামের বাড়িতে না গিয়ে সবাইকে নিজ নিজ কর্মস্থলে ঈদ উদযাপন করার নির্দেশনা দিয়েছে। আপনারা সকলে কষ্ট করে হলেও মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। জীবনের ঝুঁকি নিয়ে আপনারা বাড়ি যাবেন না। যেখানে আছেন এবারের ঈদ সেখানেই উদযাপন করুন। এতে আপনি যেমন নিরাপদে থাকবেন, আপনার পরিবার পরিজন নিরাপদ থাকবে, দেশ নিরাপদে থাকবে।’
সভায় মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম, অতিরিক্ত সচিব ড. রেজাউল হক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দীন আহমেদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক গৌতম চক্রবর্তী, বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এস এম আব্দুল মান্নান কচি, সহ-সভাপতি মো. নাছির উদ্দিন, বিকেএমইএ’র সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, শ্রমিক নেতা নাইমুল হাসান জুয়েল, আবুল হোসেন, মন্টু ঘোষ, সালাউদ্দিন স্বপন, সিরাজুল ইসলাম রনি, বাবুল আক্তার, আহসান হাবিব বুলবুল, লিমা ফেরদৌস, জলি তালুকদার, নুরুল ইসলামসহ গার্মেন্টস শিল্পের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com