শনিবার, ০৪ Jul ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

বিএনপি হতাশ ও ক্ষুব্ধ: ফখরুল

রাজনৈতিক প্রতিহিংসার কারণেই সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরার তিনশো ফিট এলাকায় সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় একথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, সরকারের এই সিদ্ধান্ত তারা হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন। বিদ‍্যমান আইনের ধারাতেই খালেদা জিয়াকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দেয়ার সুযোগ ছিল বলে দাবি করেন বিএনপি মহাসচিব

তিনি বলেন, এর আগে ফাসির দণ্ডপ্রাপ্ত আসামীকে বিদেশে চলে যাওয়ার সুযোগে দিয়েছে সরকার। অথচ তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ক্ষেত্রে তাদের কোনো মানবিকতা, সৌজন্যতা, শিষ্টাচার কাজ করেনি। এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন তিনি। সরকার বিএনপি প্রধানকে চিলতরে রাজনীতি থেকে সরিয়ে দিতে চায়, বলেন মির্জা ফখরুল।

এভার কেয়ারের সিসিইতে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলেও জানান তিনি।

/ইনডিপেনডেন্ট/

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com