শনিবার, ০৪ Jul ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সোমবার দুপুরে সদর উপজেলার গোপীনাথপুর আশ্রায়ন প্রকল্পের ৯০ টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। একইদিন তিনি কাশিয়ানী উপজেলার ফুকরা আশ্রায়ন প্রকল্পের ১৫০ টি পরিবারের মাঝে ও মুকসুদপুর উপজেলার বেজড়া ভাটরা আশ্রায়ন প্রকল্পের ৪৪ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এদিন প্রধানমন্ত্রীর পক্ষে গোপালগঞ্জ সদর, কাশিয়ানী ও মুকসুদপুরের বিভিন্ন আশ্রায়ন প্রকল্পে মোট ৬৪৪ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি, সেমাইও গুড়া দুধ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের আওতায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।