মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সব কারখানায় বেতন-বোনাস বুধবারের মধ্যে পরিশোধ করা হবে : বিজিএমইএ

শতভাগ তৈরি পোশাক কারখানা বেতন-বোনাস বুধবারের মধ্যে পরিশোধ করা হবে বলে জানিয়েছে এ খাতের মালিকদের সংগঠন বিজিএমইএ। এছাড়া গতকাল মঙ্গলবার পর্যন্ত ৯৭ শতাংশ সদস্য কারখানা পোশাক শ্রমিকের বেতন ও ৯৯ শতাংশ কারখানার বোনাস পরিশোধ করা হয়েছে বলে জানায় সংগঠনটি।
বুধবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বিজিএমইয়ের সভাপতি ফারুক হাসান। তিনি বলেন, ৬৮টি কারখানায় নিবিড় তদারকির মাধ্যমে পাওনা পরিশোধ নিশ্চিত করা হয়েছে।
শ্রমিকদের ছুটি ইস্যুতে অসন্তোষ দুঃখজনক আখ্যায়িত করে বিজিএমইএ সভাপতি বলেন, ‘করোনা সংক্রমণ যাতে না ছড়িয়ে পড়ে, সেজন্য সরকারের নির্দেশনা মেনে আমরা তিন দিনের ছুটি দিয়েছিলাম। কিন্তু কিছু কারখানায় অসন্তোষ হয়েছে।’
এ সময় শ্রম আইনে ছুটি সংক্রান্ত বিধান উল্লেখ করে তিনি বলেন, ‘ছুটি কম দেয়া হয়নি। বরং সমন্বয় করা হয়েছে। কিছুক্ষেত্রে আলোচনার মাধ্যমে বেশি ছুটিও দেয়া হয়েছে।’ ছুটি সংক্রান্ত বিরোধ আলোচনার মাধ্যমে সমাধানের অনুরোধ জানান তিনি।
করোনাভাইরাস পরিস্থিতিতে পোশাকখাত ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে বিজিএমইএ সভাপতি আরও বলেন, ‘কারখানাগুলো বর্তমানে অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রামে রয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ পরিস্থিতিকে আরও কঠিন করেছে।এখন ব্যয়ের চেয়েও কম মূল্যে ক্রয়াদেশ নিতে হচ্ছে।’ এ পরিস্থিতিতে সরকারের কাছে নীতি সহায়তা চান তিনি।
সংবাদ সম্মেলনে বিজিএমইএর সিনিয়র সহসভাপতি এস এম মান্নান কচি, সহসভাপতি শহীদুল্লাহ আজিম, পরিচালক মহিউদ্দিন রুবেল উপস্থিত ছিলেন। এছাড়া ভার্চ্যুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, পরিচালক ভিদিয়া অমৃত খান প্রমূখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com