শনিবার, ০৪ Jul ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

ছোট পর্দায় বড় পর্দার তারকারা (ঈদের দ্বিতীয় দিন)

ঈদ আনন্দ উৎসবে দেশের টিভি চ্যানেলগুলোর বিশেষ আয়োজনে থাকছে বেশ কিছু চলচ্চিত্র। এর মধ্যে কয়েকটি দেখা যাবে ছোট পর্দায় প্রথমবার। আজ জেনে নিন ঈদের দ্বিতীয় দিনের (১৫ মে) নির্বাচিত পাঁচটি ছবির খবর।

তুমি আছো তুমি নাই

চ্যানেল আইতে সকাল ১০টা ১৫ মিনিটে থাকছে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নাই’। এতে জুটি বেঁধেছেন প্রার্থনা ফারদিন দীঘি ও আসিফ ইমরোজ।

জান্নাত

বৈশাখী টিভিতে দুপুর ২টা ২০ মিনিটে প্রচার হবে মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’। অভিনয়ে সাইমন সাদিক ও মাহিয়া মাহি।

সুইটহার্ট

এটিএন বাংলায় সকাল ১০টা ২০ মিনিটে রয়েছে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘সুইটহার্ট’। অভিনয়ে রিয়াজ, বিদ্যা সিনহা মিম ও বাপ্পী চৌধুরী।

লাভ ম্যারেজ

নাগরিক টিভিতে দুপুর ২টা ৩০ মিনিটে দেখানো হবে শাহীন সুমনের ‘লাভ ম্যারেজ’। এতে জুটি বেঁধেছেন শাকিব খান ও অপু বিশ্বাস।

রাজা বাবু

নাগরিক টিভিতে বিকেল ৫টা ৪৫ মিনিটে থাকছে বদিউল আলম খোকন পরিচালিত ‘রাজা বাবু’। শাকিব খান, অপু বিশ্বাস ও ইয়ামিন হক ববি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com