শনিবার, ০৪ Jul ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

পানিতে ভাসছে অমিতাভের অফিস

ঘূর্ণিঝড় তওকতের ছোবলে প্লাবিত বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের অফিস ‘জনক’। আরব সাগরে এই ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত কেরালা, গুজরাট, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলো। মুম্বাই শহরে একাধিক তারকার বাড়িঘরের উপরে হামলা করেছে তওকত। কেউ শুধু লিখে জানিয়েছেন অভিজ্ঞতার কথা। সেই অভিজ্ঞতা জানাতে গিয়ে অমিতাভ বচ্চন লিখেছেন, ঝড়ের মাঝে একেবারে ভূতুড়ে নিস্তব্ধতা তৈরি হয়েছিল। সারাদিন প্রচণ্ড ঝড়, বৃষ্টি, গাছ পড়ে যাওয়া, চার দিকে পানি, জনক-এ পানি ভর্তি হয়ে যাওয়া- ভয়াবহ! আমার কয়েকজন কর্মী পানিতে ভিজে গিয়েছিলেন। কারণ তারা সেখানে আশ্রিত ছিলেন, সেই ছাদ উড়ে গিয়েছিল। বৃষ্টিতে ভিজে ভিজে তারা যেভাবে কাজ করেছেন, তা অনবদ্য। আমার আলমারী থেকে তাদের পোশাক দিয়েছি বদলানোর জন্য। এদিকে, আরেক সুপারস্টার অভিনেতা ও রাজনীতিক কমল হাসানের মেয়ে অভিনেত্রী শ্রুতি হাসান জানালেন, তার বাড়ির জানলা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল সোমবার রাতে। মঙ্গলবার সকাল থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হওয়ার পর নেটমাধ্যমে নিজের অভিজ্ঞতা জানালেন এই তারকা। শ্রুতি জানান, ভয়াবহ ঝড়ের মুখে পড়েছিলাম আমরা গতকাল। গত বছর যখন একা ছিলাম, তখন এ রকম ঝড় হলে খুব ভয় পেয়ে যেতাম। শ্রুতি জানালেন, তার বাড়ির জানলা ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com