শনিবার, ০৪ Jul ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
বলিউড সুপারস্টার সালমান খানের নতুন ছবি ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ইতিবাচক সাড়া পেয়েছে। নতুন এই ছবিটি মুক্তির পর নিজেকে আরও শক্ত স্থানে দেখার উপলব্ধি করছেন ভাইজান।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, তরুণ প্রজন্মের নায়কদের সঙ্গে প্রতিযোগিতার বিষয় নিয়ে চিন্তাভাবনা করছেন সালমান। তার মতোই যে এখন আরও অনেকেই পর্দায় পেশিবহুল চেহারা এবং অ্যাকশনে বাজিমাত করতে পারে সে কথা ভালোই বুঝেছেন ভাইজান।
সালমান বলেছেন, আমার বয়স এখন ৫৫-৫৬ বছর। কিন্তু ১৪-১৫ বছরে বয়সে আমি যা করতাম এখন আমি তাই করছি। এই প্রজন্মে টাইগার শ্রফ আছেন। বরুণ ধওয়ান, রণবীর সিংহ এবং আয়ুষ শর্মাসহ আরও অনেকেই আছেন। তাই আমাদের আরও বেশি পরিশ্রম করতে হবে।