মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
বৃহস্পতিবার বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ব ব্যাংকের এই ঋণের মাধ্যমে বাংলাদেশে দরিদ্র-সুবিধাবঞ্চিত নারী, তরুণ ও বিদেশফেরত শ্রমিকসহ সাড়ে ১৭ লাখের বেশি মানুষ উপকৃত হবে । ঋণের ৩০ কোটি ডলার ব্যয় হবে দক্ষতা উন্নয়ন সংক্রান্ত প্রকল্পে। যার মাধ্যমে ১০ লাখের বেশি তরুণ ও বিদেশফেরত শ্রমিকের কর্মদক্ষতা বাড়ানো হবে।
প্রকল্পের আওতায় তরুণ, নারী ও প্রতিবন্ধী সুবিধাবঞ্চিতদের প্রশিক্ষণ দেওয়া হবে।বাকি ৩০ কোটি ডলার ব্যয় করা হবে উদ্যোক্তা সৃষ্টি বিষয়ক প্রকল্পে। এর মাধ্যমে ২০টি জেলার ৩২শ’ গ্রামের প্রায় সাড়ে সাত লাখ দরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা হবে।