শনিবার, ০৪ Jul ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

খলনায়ক যখন মডেল ২৯ মে, ২০২১ ০০:২২ ৩০৫

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর বাংলা চলচ্চিত্রে খলনায়ক হিসেবে তিনি নিজেকে নিয়ে গেছেন এক অতুলনীয় উচ্চতায়। এবার তিনি বহুমাত্রিক ব্যান্ড রয়েল মালাবার এর মডেল হলেন।

গতকাল ২৭ মে রাজধানীর উত্তরায় রয়েল মালাবারের কার্যালয়ে ফটোশুট অংশ নেন এই খল অভিনেতা। গৌতম সাহার কোরিওগ্রাফিতে রয়েল মালাবারের ড্রেস ও জুয়েলারি ব্যবহার করা হয়। নাঈম আহমেদের ক্যামেরায় মিশা সওদাগরের সঙ্গে মডেল ছিলেন তৃণ, লিন্ডা, ইমরান, নিহাফ, শিশু মডেল আয়ান, প্রিয়ন্তী, মাশরুর, মামরুবা।

মিশা সওদাগর বলেন,রয়েল মালাবারের ড্রেসগুলো খুবই ভালো। পরে আরামদায়ক মনে হলো। এদের ডিজাইনও দারুন। পরিবেশটাও বেশ পরিপাটি৷ সব মিলিয়ে ভালো লাগলো। আমি রয়েল মালাবারের সঙ্গে আছি। শুভ কামনা রয়েল মালাবারের জন্য।

প্রসঙ্গত, মিশা সওদাগরের হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। ১৯৮৬ সালে, বিএফডিসির নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় অংশ নেন তিনি। তখন তার বয়স ছিল ২০ বছর। তার তিন বছরের মাথায় পরিচালক ছটকু আহম্মেদ পরিচালিত ‘চেতনা’ ছবির মাধ্যমে তিনি চলচ্চিত্রে কাজ শুরু করেন। তবে এ চলচ্চিত্রে নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন এই অভিনেতা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com