মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাজেটে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের প্রণোদনা দিতে হবে : এফবিসিসিআই সভাপতি

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নবনির্বাচিত  সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, আগামী বাজেটে কোভিডে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের জন্য প্রণোদনা প্যাকেজ রাখতে হবে। তাদের জন্য বাজেটে কিছু ইনসেনটিভ থাকতে হবে, যাতে তারা ঘুরে দাঁড়াতে পারেন। কারণ  করোনায় আমাদের অনেক ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এর আগে এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন টুঙ্গিপাড়ায় পৌঁছে সংগঠনের নবনির্বাচিত সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

পরে তারা ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফিরাত চেয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এরপর তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ভবনে রাখা পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সময় গোপালগঞ্জের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com