সোমবার, ২৯ Jun ২০২৬, ০২:০১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভারতে করোনায় মৃত্যু তিন লাখ ২৫ হাজার ছাড়াল

একদিনে শনাক্ত হয়েছে এক লাখ ৭৪ হাজারের বেশি। এ নিয়ে ভারতে মোট করোনা শনাক্ত দুই কোটি ৭৮ লাখ ছাড়িয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে এ পর্যন্ত দেশটিতে ২১ কোটি ডোজ টিকা দেয়া হয়েছে।

এদিকে, ভারতের রাজধানী দিল্লির লকডাউন আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে। তবে কিছু উৎপাদন ও ব্যবসায়ী প্রতিষ্ঠানকে শর্ত মেনে খোলা রাখার অনুমতি দেয়া হয়েছে।

ব্রাজিলে করোনা সংকটের জন্য প্রেসিডেন্ট জায়ের বলসোনারোকেই দায়ি করেছে দেশটির জনগন। দেশটির রাজধানী ব্রাসিলিয়ার কংগ্রেসের সামনে বলসোনারোর অভিশংসনের দাবিতে বিক্ষোভ করেছে হাজার হাজার জনগণ।

এছাড়া রিও ডি জেনেইরোসহ বেশ কয়েকটি শহরেও বিক্ষোভ করে আন্দোলনকারীরা। এপর্যন্ত ব্রাজিলে করোনায় মৃত্যু চার লাখ ৬১ হাজার ছাড়িয়েছে। এদিকে বিশ্বে করোনায় মৃত্যু ৩৫ লাখ ৪৭ হাজার ছাড়াল। মোট শনাক্ত ১৭ কোটি ছয় লাখের বেশি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com