সোমবার, ২৯ Jun ২০২৬, ০২:০২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ইয়াসের জলোচ্ছ্বাসে ভেসে আসা অজগর লোকালয়, মেরেছে হাঁস-মুরগী

মোংলার একটি বসত বাড়ির হাঁস-মুরগীর খোপ থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ওই সাপটি ইতিমধ্যে মেরে ফেলে ফেলেছে খোপের ৫টি হাঁস ও ২টি মুরগী।

সোমবার (৩১ মে) সকাল ৯টায় উপজেলার চিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ রাসেল হাওলাদারের বাড়ির খোপে অজগর সাপটিকে দেখতে পেয়ে তারা বনবিভাগকে খবর দেয়। পরে খবর পেয়ে বনবিভাগের সদস্যরা খোপ থেকে অজগরটি উদ্ধার করে।

বনবিভাগের মোংলার চাঁদপাই রেঞ্জের ষ্টাফ মোঃ মিজানুর রহমান বলেন, উদ্ধারকৃত অজগরটি ওজন ১২ কেজি, লম্বায় ৯ ফুট। পরে অজগরটিকে বনে ছেড়ে দেয়া হয়েছে।

ইয়াসের জলোচ্ছ্বাসে অজগরটি সুন্দরবন থেকে ভেসে লোকালয়ে চলে আসে বলে ধারণা করছে বনবিভাগ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com