শনিবার, ০৪ Jul ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

পাঁচ বছর পর বিএনপিনেতা আসলাম চৌধুরীর জামিন

পাঁচ বছর কারাগারে থাকার পর বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। আজ রোববার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ রাজধানীর কোতোয়ালি ও শাহবাগ থানার নাশকতার দুই মামলায় জামিন দেন।

২০১৬ সালের ১৫ মে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার হন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির তৎকালীন আহ্বায়ক আসলাম চৌধুরী।

‘ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের সরকার উৎখাত ষড়যন্ত্রের’ অভিযোগে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। এরপর রাষ্ট্রদ্রোহের দুই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

পরে নাশকতা, চেক প্রতারণাসহ বিভিন্ন মামলায় আসামি হন আসলাম। অন্যান্য মামলায় তিনি আগেই জামিন পেয়েছেন বলে জানান তাঁর আইনজীবী হাসিবুর রহমান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com