মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
বিশ্বব্যাপী তাণ্ডব চালানো ভাইরাস করোনার কারণে বর্তমানে ট্রেনের টিকিট শুধু অনলাইনেই বিক্রি হচ্ছে। কিন্তু আগামী ৮ জুন থেকে কার্যকর হচ্ছে ট্রেনের টিকিট বিক্রির নতুন নিয়ম। অর্থাৎ কাউন্টারেও পাওয়া যাবে টিকিট।
কাউন্টারে টিকিট বিক্রি সংক্রান্ত একটি নির্দেশনা মঙ্গলবার (০১ জুন) বাংলাদেশ রেলওয়ে থেকে জারি করা হয়েছে।
বলা হয়েছে, করোনা ভাইরাস মহামারির কারণে বাংলাদেশ রেলওয়ের যাত্রীবাহী ট্রেনসমূহের টিকিট ইস্যুর ক্ষেত্রে নতুন নিয়ম প্রবর্তন করা হয়েছে। আগামী ৮ জুন থেকে কাউন্টারে টিকিট বিক্রি হবে।