শনিবার, ০৪ Jul ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মাসেতুর সার্বিক অগ্রগতি শতকরা ৮৬ ভাগ। আগামী বছরের জুন মাসেই পদ্মা সেতু উদ্বোধন করা হবে।
রোববার (৬ জুন) সকালে রাজধানীর সেতু ভবনে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে এ কথা জানান মন্ত্রী।
এ সময় সেতু বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।