শনিবার, ০৪ Jul ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

বিদেশি শিল্পী দিয়ে বিজ্ঞাপন বানালে দিতে হবে ২ লাখ টাকা: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিদেশি শিল্পী দিয়ে বিজ্ঞাপন বানালে প্রতিজনের জন্য ২ লাখ টাকা এবং টেলিভিশন প্রতি এককালীন ২০ হাজার টাকা করে দিতে হবে।

রোববার (৬ জুন) সচিবালয়ে নবনির্বাচিত চলচ্চিত্র পরিচালক সমিতির সাক্ষাৎ শেষে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বিএনপির বাজেট প্রতিক্রিয়া নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান বলেন, বিএনপির কাছে আমি প্রশ্ন রাখতে চাই, গত ১২ বছর ধরে তো বাজেটের পর পর আমরা তাদের সমালোচনা দেখছি। বাজেটের পর যে সমালোচনাগুলো তারা ১২ বছর ধরে করে আসছে, তা একই ধরনের সমালোচনা, একই ধরনের বক্তব্য। তাদের কাছে প্রশ্ন, ১২ বছরে দেশটা কীভাবে এগিয়ে গেলো।

মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়েছে দেশ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, আমরা যে ভারতকে ছাড়িয়ে গেলাম, সেজন্য ভারতের পত্র-পত্রিকা, টেলিভিশনে আলোচনার ঝড় বইছে। পাকিস্তানেও আলোচনার ঝড় বইছে। কিন্তু আমাদের ফখরুল ইসলাম আলমগীর ও আমাদের অর্থনীতিবিদদের মুখে কোনো কথা শুনতে পেলাম না।  এটা কীভাবে সম্ভব হলো? বিএনপির কাছে সেই প্রশ্ন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com