শনিবার, ০৪ Jul ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

খালেদা জিয়াকে চারপাশ থেকে ঘিরে রেখেছে সরকার: ফখরুল

খালেদা জিয়াকে এখনো কারা অন্তরীণ রেখে চারপাশ থেকে ঘিরে রেখেছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনায় নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন তিনি। বলেন, খালেদা জিয়া মুক্ত হলে লক্ষ মানুষ রাজপথে বেড়িয়ে আসবে এ ভয়ে তাকে মুক্তি দেয়া হচ্ছে না। আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে গণতন্ত্রের কথা বলে, সরকারে গেলে গণতন্ত্র হত্যা করে।

সরকার শিল্পপতিদের প্রণোদনা দিলেও নিম্ন আয়ের মানুষদের প্রণোদনা দিচ্ছে না বলেও অভিযোগ করেন ফখরুল। জানান, গণতন্ত্রে রক্ষার স্বার্থে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে, না পারলেও যুগপৎ আন্দোলন করার কথা জানান বিএনপি মহাসচিব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com