শনিবার, ০৪ Jul ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

মোবাইল চোর আন্ডারগ্রাউন্ডে গেছে: পরিকল্পনামন্ত্রী

রাস্তায় গাড়িতে বসা অবস্থায় ছিনতাই হওয়া মোবাইল ফোন এখনও পাননি বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। মোবাইল চোর আন্ডারগ্রাউন্ডে গেছে বা লুকিয়ে আছে। তবে মোবাইল ফিরে পাওয়ার আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বলেন, সংবাদ পেয়েছি যে কর্তা ফোনটা নিয়েছে তার স্থান শনাক্ত করা হয়েছে। সে আন্ডারগ্রাউন্ডে গেছে বা লুকিয়ে আছে। আমি বিশ্বাস করি পাওয়া যাবে।

গত ১ জুন মোবাইল ছিনতাইয়ের ঘটনাটি পরিকল্পনামন্ত্রী জানিয়েছিলেন। ওইদিন তিনি বলেন, পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যাবার পথে বিজয় সরণি সিগনালে গাড়িতে বসে মোবাইল ব্রাউজ করছিলাম। গাড়ির গ্লাস খোলা ছিল। হুট করে কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন মোবাইল নিয়ে দৌড় দেয়। ব্রাউজিংয়ে মনোযোগ থাকার কারণে মুহূর্তের মধ্যে কী ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়। গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com