শনিবার, ০৪ Jul ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

‘গুম হওয়া সবাইকে উদ্ধার করা হবে’: নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা গুম হওয়া প্রত্যেক ভাইকে খুঁজে বের করবো। পাশাপাশি  গুমের সঙ্গে যারা জড়িতদেরও বিচার করা হবে।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর নয়া বাজারে কোতোয়ালি-বংশাল থানা ছাত্রদল আয়োজিত জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, “পুরান ঢাকা থেকেই কমপক্ষে অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী গুমের শিকার হয়েছেন। আর বেশিরভাগই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম। তাদের হারিয়ে অনেক পরিবার অসহায় হয়ে পড়েছে। আমি অবিলম্বে নিখোঁজদের তাদের পরিবারে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।”

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com