শনিবার, ০৪ Jul ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। সরাসরি তথ্য চেয়ে না পেলে, তথ্য অধিকার আইন ব্যবহার করা যায়। বুধবার নিজ দপ্তরে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ’ অ্যালবাম উদ্বোধন করে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
টিকা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বিশ্বের অন্যতম দেশ, যারা প্রথম দিকে টিকা দিয়েছে দেশের জনগণকে। কিন্তু, এখন বাস্তবতা ভিন্ন। কাজেই ঠিকঠাক টিকা দেয়া হচ্ছে না, এটা টিআইবির ভুল মন্তব্য।
টিআইবির মতো সংস্থার প্রয়োজন আছে, কিন্তু তারা যে সবসময় গবেষণা করে, তা না। অনেক সময় কোনও গবেষণা ছাড়াই তারা প্রতিবেদন প্রকাশ করে বলেও মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।