মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
আজ বুধবার অর্থনৈতিকবিষয়ক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত এ সভায় কমিটির সদস্য ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব অংশ নেন।
আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আমরা অর্থনীতির মূলধারায় দেশের নিম্নআয়ের মানুষদের নিয়ে আসতে পারলে আগামীতে অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। এ নীতিতে আমরা বিশ্বাস করি। প্রধানমন্ত্রীর নির্দেশনাও এটিই। আমরা সেভাবে কাজ করে যাচ্ছি।’
২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কোনো দুর্বল দিক রয়েছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘প্রস্তাবিত বাজেটে কোনো দুর্বলতা নেই। বাজেটটি যখন বাস্তবায়ন শুরু হবে তখন উপকারভোগী কারা আমরা সেটি জানতে পারব। যাদের নিয়ে আপনাদের প্রশ্ন তাদের কাভার করার জন্যই আমরা এবারের বাজেট সাজিয়েছি।’
সম্প্রতি একটি বেসরকারি সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশে আড়াই কোটির মতো নতুন দরিদ্র হয়েছে। এ প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে তারা এগুলো দেখবে। আমাদের প্রতিষ্ঠান থেকে তথ্য পাওয়ার আগে কারও তথ্য গ্রহণ করতে পারি না।’