শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

বিদেশনির্ভর বিএনপির রাজনীতি এখন শেকড় থেকে বিচ্ছিন্ন: কাদের

বিদেশ নির্ভর বিএনপির রাজনীতি এখন শেকড় থেকে বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার সকালে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, দেশে কোনো সংকটময় পরিস্থিতি নেই বরং বিএনপির রাজনীতি এখন গভীর সংকটে। দেশ ও জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে নিজেদের জন্য সংকট তৈরি করেছে বিএনপি। নিজেদের ব্যর্থতা ঢাকতে কর্মীদের উত্তাল আন্দোলনের দিবাস্বপ্ন দেখাচ্ছেন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, বিএনপি নতুন করে আন্দোলনের যে হাঁকডাক দিচ্ছে তা অতীতের ধারাবাহিকতায় আরেকটি ব্যর্থ প্রয়াসের পূর্বাভাস মাত্র।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com