শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

কোনো অবস্থাতেই ভারত থেকে যেন কোরবানির পশু না আসে: এলজিইডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (​এলজিইডি) মন্ত্রী  মো. তাজুল ইসলাম বলেছেন, ‘আমাদের দেশের ভারতীয় সীমান্ত এলাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ঈদুল আজহা উপলক্ষে ভারত থেকে দেশে বৈধ-অবৈধ পথে অনেক পশু আসে এবং মানুষ যাতায়াত করে থাকে। ভারতীয় ভেরিয়্যান্ট আমাদের দেশে ব্যাপকহারে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কোনো অবস্থাতেই যেন ভারত থেকে মানুষ ও পশু না আসে, সে জন্য স্ব স্ব এলাকার জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্টদের শক্ত অবস্থানে থেকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে।’

আজ সকালে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ঈদুল আজহা-২০২১ উপলক্ষে কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু জবাইকরণ এবং কোরবানির বর্জ্য অপসারণের প্রস্তুতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় অনলাইনে এ সভার আয়োজন করে।

মো. তাজুল ইসলাম ভার্চুয়ালি এ সভায় যোগ দেন। তিনি বলেন, ‘আসন্ন ঈদুল আযহায় স্বাস্থ্যবিধি মেনে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্ধারিত জায়গায় কোরবানির পশুর হাট বসবে। এর বাইরে পশুর হাট বসতে দেওয়া হবে না।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com