শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

গণতন্ত্র বিকাশের পথে সবচেয়ে বড় বাধা বিএনপির হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি: কাদের

গণতন্ত্র বিকাশের পথে সবচেয়ে বড় বাধা বিএনপির হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে ৬ দফা নিয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি হত্যা-চক্রান্তের পথ থেকে যতোদিন সরে আসবে না; ততোদিন গণতান্ত্রিক ও সহবস্থানের রাজনীতি সম্ভব হবে না।

বঙ্গবন্ধু সৈনিক লীগের সম্মেলনের দাবি জানানো হলে ওবায়দুল কাদের জানান, স্বাস্থ্যবিধি মেনে শিগগিরই সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com