শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশের যে মর্যাদা অর্জন করেছে তা ধরে রাখতে হবে। এদেশে কোনো মানুষ গৃহহারা থাকবে না, দারিদ্র্য থেকে মুক্তি পেয়ে উন্নত জীবন পাবে বলে অঙ্গীকার করেন তিনি।
মঙ্গলবার (১৫ জুন) গণভবনে কৃষকলীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এসময় প্রধানমন্ত্রী সবুজ শ্যামল বাংলাকে আরো সবুজ করতে প্রত্যেকটি সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং মুজিব আদর্শে বিশ্বাসী ব্যক্তিদের কমপক্ষে তিনটি করে গাছ রোপনের আহ্বান জানান। এ সময় গণভবনে কুল, বরই এবং পলাশ গাছের চারা রোপন করেন তিনি।
এর আগে প্রধানমন্ত্রী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন। তিনি জানান, বাংলাদেশে আসা সব বিদেশী অতিথি এসএসএফ-এর কর্মতৎপরতার প্রসংশা করেছেন। এসএসএফ-এর কারণেই মুজিববর্ষের অনুষ্ঠান সফলভাবে সম্পূর্ণ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।