শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের এই বিশাল উন্নয়ন-অর্জনই বিএনপির গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিএনপি এজন্যই নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশের এই অগ্রযাত্রা থামিয়ে দিতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (১৯ জুন) সকালে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক ভার্চুয়ালি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। মন্ত্রী তাঁর সরকারি বাসভবন থেকে যুক্ত হন।
রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালপুর রহমান বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ ভার্চুয়ালি সম্মেলনে যুক্ত হন।
ওবায়দুল কাদের বলেন, দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বিএনপি। শেখ হাসিনা সরকারের অভূতপূর্ব উন্নয়নের সুফল পেতে শুরু করেছে জনগণ। উন্নয়ন ও সমৃদ্ধির এই ইতিবাচক ধারা বাধাগ্রস্ত করতেই বিএনপি এবং তাদের দোসররা আদজল খেয়ে মাঠে নেমেছে বলেও জানান তিনি।