শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

আ. লীগ জিয়াউর রহমানকে খলনায়কে পরিণত করতে চায়: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষক ছিলেন না এমন কথায় বারবার বলে আসছেন। অনেকে নেতা বলছেন তিনি মুক্তিযুদ্ধে অংশ নেননি। এভাবে তাকে একটা খলনায়কে পরিণত করতে চায় তারা।

শনিবার (১৯ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাদা দলের উদ্যোগ ‘জিয়াউর রহমান: ইতিহাসের ধ্রুবতারা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আজকে শিশুদেরকে শেখানো হয় যে, জিয়াউর রহমান হচ্ছেন কিলার। শেখ মুজিবুর রহমানের হত্যার সঙ্গে নাকি জিয়াউর রহমান জড়িত। এসব কথা সব জায়গায় বলা হয়।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সর্বনিম্ন যে কর্মী সবাই একই কথা বলেন। ওটাকে আমাদের কাউন্টার করতে হবে। আমরা যারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি, শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করি। এটা বোঝাতে হবে যে, এটা তো সঠিক নয়ই, বরং উল্টো মিথ্যা বলছেন তারা। কেন বলছেন কি কারণে বলছেন এটাও আমাদের বুঝতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com