শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরছেন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরছেন শনিবার সন্ধ্যায়। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির সমকালকে বিষয়টি নিশ্চিত করেন। তাকে বাসায় রেখে চিকিৎসা দেওয়ার পরিকল্পনা নিয়েছেন চিকিৎসকরা। শনিবার তার মেডিকেল বোর্ডের সদস্যরা বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খালেদা জিয়া গত ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এর ৬ দিন পরে ৩ মে তিনি শ্বাসকষ্ট অনুভব করলে সিসিইউতে স্থানান্তর করা হয়। পরে অবস্থার উন্নতি হলে এক মাস পর গত ৩ জুন চিকিৎসকদের পরামর্শে খালেদা জিয়াকে কেবিন ফিরিয়ে আনা হয়।

পোস্ট কোবিড জটিলতায় খালেদা জিয়া পুরনো রোগ আর্থারাইটিস, ডায়াবেটিকের পাশাপাশি হৃদযন্ত্র ও কিডনি জটিলতায় ভুগছেন। এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com