শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১০:০০ অপরাহ্ন

নাজমুল সুস্থ হয়ে যাবে, আশা প্রধানমন্ত্রীর

গুরুতর অসুস্থ অবস্থায় লন্ডনে চিকিৎসাধীন আছেন ছাত্রলীগের সাবেক নেতা সিদ্দিকী নাজমুল আলম। তার হার্টে বেশ কিছু ব্লক ধরা পড়েছে। অসুস্থ নাজমুল আলম দ্রুত আরোগ্য লাভ করবেন বলে প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১৯ জুন) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান।
পোস্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী লিখেন, মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে সিদ্দিকী নাজমুল আলমের স্বাস্থ্য বিষয়ে অবহিত করেছি। তিনি তার দ্রুত আরোগ্য লাভ হবে বলে প্রত্যাশা করেছেন এবং তাকে চিন্তা করতে মানা করেছেন। তার খোঁজ রাখার জন্যও বলেছেন।
এরআগে শুক্রবার (১৮ জুন) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে পোস্ট দিয়ে সবার কাছে ক্ষমা চেয়েছিলেন অসুস্থ সিদ্দিকী নাজমুল আলম। মুহূর্তেই তার সেই পোস্ট ভাইরাল হয়ে যায়।

সময় সংবাদের পাঠকদের জন্য সিদ্দিকী নাজমুল আলমের সেই ফেসবুক পোস্টটি নিচে হুবহু তুলে ধরা হলো-
সবাই আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিয়েন। বাঁচবো কি না জানিনা তবে এই চরম মুহূর্তে কিছু সত্য কথা বলে যাই।
আমি রাজনীতিটা একমাত্র দেশরত্ন শেখ হাসিনা রে মেনেই করতাম এবং করি। কোনোদিন তার বাইরে যাইনি। সাবেক অনেক বড় ভাইদের কথায় আমি কখনও চলি নাই। বরং পেছনের সারির অনেককে নেতা বানাইছি নিজের ইচ্ছায়
আর প্রেম করেছিলাম কিন্তু মানিয়ে নিতে পারিনি তাই বিয়ে হয়নি।
আর শেষ কথা হলো বাংলাদেশে কোন ব্যাংকে আমার নামে এক পয়সাও লোন নাই এবং লোনের কোন টাকা বিদেশেও নিয়ে আসিনি। তদবির ঠিকাদারি দালালি পদ বাণিজ্য কখনও করিনি।
লন্ডনে গায়ে খাঁটি জীবনে যে কাজ করিনি তা করে জীবন যুদ্ধে লিপ্ত ছিলাম কিন্তু আমার কপাল ভালো না। কিছুক্ষণ আগেই আমার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। অনেকগুলো ব্লক ধরা পড়েছে। ওপেন হার্ট সার্জারি করতে হবে। হয়তোবা আজকালের মধ্যেই করবে।
সরকারী হাসপাতালেই করবে কারণ এই দেশে চিকিৎসা ফ্রি। তাই আর কেউ কষ্ট কইরা ভুল তথ্য দিয়েন না যে কোটি টাকার অপারেশন। যদি মরে যাই একটাই কষ্ট থাকবে নিজের দলের মানুষের প্রতিহিংসার স্বীকার হয়ে মিডিয়া ট্রায়াল হয়েছে বারবার আমার নামে। আর আফসোস হয়তোবা বড় কোন ভাই আমার নামে অনেক মিথ্যা অভিযোগ দিয়ে আমার নেত্রীর কান ভারী করে রেখেছে। সেই ভুলগুলো হয়তো ভাঙিয়ে যেতে পারলাম না।
আপা আপনিই আমার মমতাময়ী জননী স্নেহময়ী ভগিনী। আপনাকে অনেক ভালোবাসি ক্ষমা করে দিয়েন আমাকে। সবাই ভালো থাকবেন। আপনাদের আর যন্ত্রণা দিব না।
এস এন আলম
বার্থ হাসপাতাল (এন এইচ এস )
লন্ডন’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com