মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাংলাদেশ মালদ্বীপে রিসোর্ট ওয়্যার রপ্তানি করতে আগ্রহী

বাংলাদেশ থেকে তৈরি পোশাক বিশেষ করে রিসোর্ট ওয়্যার ও অবকাশকালীন পোশাক আমদানির জন্য মালদ্বীপ সরকারকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
রোববার ঢাকায় বিজিএমইএ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিরুজিম্যাথ সামির সাথে সাক্ষাৎকালে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এই অনুরোধ করেন।
ফারুক হাসান বলেন, যেহেতু মালদ্বীপ আন্তর্জাতিক পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি স্থান এবং দেশটিতে সারা বছর পর্যটকদের আনাগোনা থাকে, তাই সেখানে রিসোর্ট ওয়্যার ও অবকাশকালীন পোশাকের চাহিদা রয়েছে। বাংলাদেশি পোশাক রপ্তানিকারকরা এসব পোশাক সরবরাহ করতে আগ্রহী বলে তিনি জানান।
সাক্ষাৎকালে বিজিএমইএ সভাপতি ও হাইকমিশনার বাংলাদেশ থেকে মালদ্বীপে পোশাক রপ্তানির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়াও বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও তারা আলোচনা করেন।
এসময় অন্যান্যদের মধ্যে বিজিএমইএ সহসভাপতি মিরান আলী ও মালদ্বীপ হাইকমিশনের ফার্ষ্ট সেক্রেটারি আহমেদ ফাজিল উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com