শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানিয়েছে বিএনপি।
দলের স্থায়ী কমিটি বৈঠক থেকে এই আহ্বান জানানো হয়েছে বলে জানান মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার বিকেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির এই সভায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা, দেশের করোনা সংক্রমন পরিস্থিতি ও টিকা এবং সয়াবিন তেলের মূল্যবৃদ্ধিসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন বিএনপি নেতারা।
দেশের স্বাধীনতা সংগ্রামের পর গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার ‘কিংবদন্তি ভূমিকা’র কথা স্মরণ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তিনি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের সবচেয়ে জনপ্রিয় নেতা। তার পূর্ণাঙ্গ চিকিৎসা প্রয়োজন। সকল প্রকার রাজনৈতিক সংকীর্ণতা থেকে বের হয়ে তাঁর সর্বোচ্চ চিকিৎসা এ দেশের মানুষের প্রাণের দাবি।’