শনিবার, ০৪ Jul ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

শেষের পথে ‘লিডার’, শাকিব-বুবলীর কাছে কৃতজ্ঞ পরিচালক

শাকিব খান-বুবলী জুটি অভিনীত নতুন ছবি ‘লিডার, আমিই বাংলাদেশ’। গত ২৫ মে মরাজধানীর উত্তরায় শুটিং শুরু হয় ছবিটির শুটিং। উত্তরার বিভিন্ন লোকেশনে টানা ৮দিন শুটিং শেষে স্বল্প বিরতি দেয়া হয়।

এরপর ১২জুন থেকে ফের বিএফডিসিতে সেট ফেলে শুরু হয় শুটিং। সেট পরিবর্তনের জন্য ২দিনের বিরতি দিয়ে ২৪ জুন থেকে শুটিং শুরুর কথা জানালেন ছবিটির পরিচালক তপু খান। এখানে শুটিং চলবে টানা ১০দিন।

এক মেইল বার্তায় ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জানায় ছবিটির শুটিং ৬০ভাগ সম্পন্ন হয়েছে। ছবিটি আগামী ঈদুল আযহায় বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে মুক্তি দিতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

সিনেমাটি নিয়ে শাকিব খানের ভাষ্য, ‘এটি এমন একটি সিনেমা হতে যাচ্ছে- যা তরুণদের দেশপ্রেমে জাগ্রত করবে। এই সিনেমা দেখে দেশের মানুষ বলতে পারবে; হ্যাঁ, আমিই লিডার, আমিই বাংলাদেশ।’

শাকিব খান আরও বলেন, ‘বেশ গোছানো টিম। কাজ করে ভালো লাগছে। ছবিতে আমার দর্শক আমাকে যেভাবে দেখতে চান। এতে সেভাবেই দেখতে পাবেন।’

ছবিটি নিয়ে তরুণ পরিচালক তপু খান বলেন, বেঙ্গল মাল্টিমিডিয়া, শাকিব খান, বুবলীসহ সকল কলা-কুশলীর সহযোগিতায় আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ। প্রতিদিন শাকিব ভাই, বুবলীসহ সবাই যথা সময়ে সেটে এসে শুটিং শুরু করছেন। প্রযোজনা প্রতিষ্ঠানের চলচ্চিত্র সমন্বয় প্রতিদিনই উপস্থিত থেকে সব বিষয়ে সহযোগিতা করছেন। বৃষ্টির কারণে কিছুটা সমস্যায় পড়লেও আমরা ইতিমধ্যে ৬০ভাগ শুটিং শেষ করতে পেরেছি। সামনের কাজগুলোও একই ভাবে শেষ করতে পারবো বলে আমার বিশ্বাস।’

গত ফেব্রুয়ারি মাসে ঘোষণা এসেছিল শাকিব খান অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com