শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা দখল করে অবৈধ শাসকগোষ্ঠী জনগণের ওপর এখন ফ্যাসিবাদী জুলুম চালাচ্ছে-ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুম ও বিচারবহির্ভূত হত্যা বর্তমান শাসকগোষ্ঠীর প্রধান অস্ত্র।

শুক্রবার (২৫ জুন) জাতিসংঘ ঘোষিত নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক বাণীতে এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা দখল করে অবৈধ শাসকগোষ্ঠী জনগণের ওপর এখন ফ্যাসিবাদী জুলুম চালাচ্ছে। আর এক্ষেত্রে গুম ও বিচারবহির্ভূত হত্যাই হচ্ছে তাদের প্রধান অস্ত্র।

বাংলাদেশসহ সারা বিশ্বের নির্যাতিত ব্যক্তি, গোষ্ঠী ও সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানিয়ে ফখরুল বলেন, যুগে যুগে মানুষ বিভিন্ন রাষ্ট্রের স্বৈরশাসক, নিষ্ঠুর একনায়ক ও একদলীয় শাসনের দ্বারা নির্যাতিত হয়েছে এবং এখনো হচ্ছে। এখনো বিশ্বব্যাপী কোনো না কোনো অঞ্চলে ভাষা, বর্ণ, জাতি ও সম্প্রদায় নিয়ে সংঘাত চলছে। রাজনৈতিক ভিন্নমতের ওপর অসহিষ্ণু শাসকেরা চালাচ্ছে নির্দয় অত্যাচার। জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে নির্বাচনের নামে প্রহসন ও তামাশা চলছে।

তিনি বলেন, বিশ্বব্যাপী করোনার ভয়াবহ প্রাদুর্ভাবের মধ্যেও বাংলাদেশে বিএনপি নেতা-কর্মীসহ ভিন্নমত পোষণকারীদের বিরুদ্ধে গুম, মিথ্যা মামলা ও গ্রেপ্তারের হিড়িক থেমে থাকছে না। বরং সরকারের জুলুমের গতি আগের মতোই চলমান আছে। জাতির সব অর্জন ও এগিয়ে যাওয়া এখন অন্ধকারে হারিয়ে যেতে বসেছে।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com