মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পদ্মা সেতুর নির্মাণে অগ্রগতি ৯৩ ভাগ: কাদের

দেশের বহুল আলোচিত পদ্মা সেতুর নির্মাণের কাজ বুধবার পর্যন্ত ৯৩ দশমিক ৫০ ভাগের বেশি শেষ হয়েছে। আর প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৮৬ ভাগ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে রাজধানীর বাসভবন থেকে এক অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।

এসময় ওবায়দুল কাদের আরো বলেন, পদ্মা সেতুর ৪১ টি স্প্যানের সবগুলো সফলভাবে স্থাপন করা হয়েছে। ২০২২ সালের জুন মাস নাগাদ সেতুর নির্মাণ কাজ শেষ হয়ে যাবে। এরপর যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।

এছাড়া চট্টগ্রাম কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ কাজের এ পর্যন্ত অগ্রগতি শতকরা ৭০ ভাগ হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

পরে ওবায়দুল কাদের বলেন, দেশে বিদেশি বিনিয়োগের ইতিবাচক পরিবেশ বিরাজ করছে। এ অবস্থায় বিএনপি আন্দোলনের নামে ধ্বংসের রাজনীতি পরিত্যাগ করলে বিনিয়োগকারীরা আরো উৎসাহী ও আস্থাশীল হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com