শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

লকডাউনে ক্ষুধার্ত মানুষের প্রতি সবাইকে সহানুভূতিশীল হতে হবে: জি এম কাদের

লকডাউনে ক্ষুধার্ত মানুষের প্রতি সবাইকে সহানুভূতিশীল হতে হবে। এমন মন্তব্য করেছেন
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জি এম কাদের বলেন, লকডাউনে কর্মহীন মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারি ভাবেই। এমন দুঃসময়ে সরকারকে অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি বিত্তবানদের উচিত হবে অতিমারি করোনাকালে হতদরিদ্র ও ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানো।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী করোনাকালে নতুন করে আড়াই কোটি মানুষ দরিদ্র হয়েছে। আগে থেকেই আরো কয়েক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। এমন বাস্তবতায় লকডাউনে কর্মহীনদের পরিবারে খাদ্যের অভাব ভয়াবহ হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com