শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রাতে পৌঁছাবে মডার্না ও সিনোফার্মের টিকার প্রথম চালান

যুক্তরাষ্ট্র থেকে টিকার বৈশ্বিক জোট কোভ্যাক্সের আওতায় মডার্নার ২৫ লাখ এবং চীন থেকে কেনা সিনোফার্মের টিকার ২০ লাখ ডোজ আসছে দেশে। এর মধ্যে এই দুই টিকার প্রথম চালান পৌঁছাবে শুক্রবার রাতে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বৃহস্পতিবার সমকালকে এতথ্য জানিয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে মডার্নার টিকার ২৫ লাখ ডোজ নিয়ে দুটি বিমান বাংলাদেশের পথে রয়েছে। এর মধ্যে প্রথম চালানে ১২ লাখ ডোজ টিকা নিয়ে একটি বিমান শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। দ্বিতীয় চালানে শনিবার রাত সাড়ে ৮টায় ১৩ লাখ টিকা নিয়ে আরেকটি বিমান একই বিমানবন্দনে অবতরণ করবে।

মন্ত্রী বলেন, শুক্রবার মডার্নার টিকার প্রথম চালান আসার পরপরই রাত সাড়ে ১২টার দিকে প্রথম চালানে সিনোফার্মের টিকার ১২ লাখ ডোজ আসবে। শনিবার আরও ১৩ লাখ ডোজ টিকা আসবে। সব মিলিয়ে দুই দিনের মধ্যে ৪৫ লাখ টিকা পাওয়া যাবে বলে জানান তিনি।

রাতে মডার্না ও সিনোফার্মের টিকা গ্রহণের জন্য তিনি নিজেও বিমানবন্দরে উপস্থিত থাকবেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, টিকা নিয়ে কয়েক মাস ধরে যে সংকট চলছিল তা দূর হতে যাচ্ছে- এটি আনন্দের খবর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com