মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বেনাপোল কাস্টমস্ হাউসে রাজস্ব আয় বেড়েছে ৫৮ শতাংশ

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল কাস্টমস্ হাউস করোনাভাইরাস  পরিস্থিতির মধ্যেও সদ্য বিদায়ী ২০২০-২১ অর্থ বছরে ৪ হাজার ১৪৮ কোটি ২৭ লাখ টাকার রাজস্ব আহরণ করেছে, যা এর আগের অর্থ বছরের তুলনায় প্রায় ৫৮ শতাংশ বেশি। ২০১৯-২০ অর্থ বছরে রাজস্ব আয়ের পরিমাণ ছিল ২ হাজার ৬৩৫ কোটি ৭৭ লাখ টাকা।
এ বিষয়ে বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো. আজিজুর রহমান বৃহস্পতিবার বাসসকে বলেন, ‘করোনা পরিস্থিতির মধ্যে আমরা সবসময় অফিস খোলা রেখেছি। সার্বক্ষণিক দ্রুত সেবা দেয়া হচ্ছে। এর ফলে আগের অর্থ বছরের তুলনায় এবার অনেক বেশি রাজস্ব আহরণ হয়েছে।’ এর পাশাপাশি কর ফাঁকি রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ ও ডিজিটাল সেবা যুক্ত করায় রাজস্ব আহরণে ভাল সাফল্য এসেছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি জানান, করোনার কারণে গত এক বছরে উচ্চ শুল্কযুক্ত পণ্যের আমদানি বেনাপোল দিয়ে কম হয়েছে এবং ভারতে দীর্ঘসময় ধরে লকডাউন থাকায় রাজস্ব আয়ের ওপর এর একটি নেতিবাচক প্রভাব পড়েছে। যে কারণে বিদায়ী অর্থ বছরের রাজস্ব আহরণে যথেষ্ট প্রবৃদ্ধি হলেও লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি।
২০২০-২১ অর্থ বছরে বেনাপোল কাস্টমস্ হাউসের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৬ হাজার ১০০
কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com