মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
মেসিকে কীভাবে আটকেছেন, জানালেন স্পেনের কোচ যুদ্ধের মধ্যেও বিশ্বকাপের উন্মাদনা, স্পেনের জয়ে গাজায় উল্লাস ‘ভাগ্য আমাদের পক্ষেই লেখা ছিল’ ‘এটি প্রদর্শন করতে পারবেন না’— যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ম্যাচে টার্গেট করা হতো ফিলিস্তিনি পতাকা ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশে নেই রেসিডেন্সি পারমিট নিয়ে নতুন ঘোষণা দিল সৌদি কুয়েতে মার্কিন রাডার ব্যবস্থা ধ্বংস ও সেনা নিহতের দাবি ইরানের শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় প্রধানমন্ত্রীর আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সহকারী পদে নিয়োগ পেলেন রাশেদ খাঁন আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

নাইজেরিয়ায় ১৪০ স্কুল শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা

বন্দুকধারীরা সোমবার নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় একটি বোর্ডিং স্কুল থেকে ১৪০ শিক্ষার্থীকে অপহরণ করেছে। স্কুল পড়ুয়া শিশু ও শিক্ষার্থীদের লক্ষ্য করে গণ অপহরণ চালানোর  এটি সর্বশেষ ঘটনা। স্কুলের এক কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
সশস্ত্র অপরাধী চক্র নাইজেরিয়ার উত্তরপশ্চিম ও মধ্যাঞ্চলের বিভিন্ন গ্রাম লুট, গবাধি পশু চুরি এবং মুক্তিপণ আদায় করতে প্রায়শই হামলা চালায়। তবে এ বছরের শুরু থেকে তারা বিভিন্ন স্কুল ও কলেজ লক্ষ্য করে হামলা ও অপহরণ চালানো অনেক বাড়িয়ে দিয়েছে।
হামলাকারীরা সোমবার কাদুনা রাজ্যের বেথেল বপটিস্ট উচ্চ বিদ্যালয়ে জোরপূর্বক প্রবেশ করে আকাশে ফাঁকা  গুলি ছুড়ে এবং নিরাপত্তা কর্মীদের পরাভূত করে সেখানে বোর্ডিয়ে থাকা ১৬৫ শিশুর অধিকাংশকে অপহরণ করে নিয়ে যায়।
ওই স্কুলের শিক্ষক ইমানুয়েল পল এএফপি’কে বলেন, ‘অপহরণকারীরা ১৪০ শিক্ষার্থীকে নিয়ে যায়। তবে কেবলমাত্র ২৫ শিক্ষার্থী তাদের কবল থেকে পালাতে সক্ষম হয়। এসব শিক্ষার্থীর কোথায় নেয়া হয়েছে আমরা এখন পর্যন্ত সে ব্যাপারে কিছু জানি না।’
এদিকে কাদুনা রাজ্য পুলিশ মুখপাত্র মুহাম্মাদ জলিগ সোমবার ভোরের এ হামলার খবর নিশ্চিত করেছেন। তবে সেখান থেকে অপহরণ করে নিয়ে যাওয়া শিশুর সংখ্যার ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি।
তিনি বলেন, এ অপহরণ ঘটনার পর ‘অপহরণকারীদের গ্রেফতারে ওই অঞ্চলে কৌশলগত পুলিশ টিম পাঠানো হয়েছে। আমরা এখন উদ্ধার অভিযান চালাচ্ছি।’
পুলিশ জানায়, তারা ২৬ জনকে নিরাপদে উদ্ধার করেছে। এদের মধ্যে এক নারী শিক্ষক রয়েছেন।
উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত নাইজেরিয়ায় প্রায় এক হাজার শিক্ষার্থী ও  শিশুকে অপহরণ করা হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের সাথে আলোচনার পর এদের অধিকাংশকে মুক্তি দেয়া হয়েছে। তবে এখনো কিছু শিক্ষার্থী অপহরণকারীদের হাতে জিম্মি অবস্থায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com