শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

চিকিৎসক পদায়ন: জটিলতা থাকলে সংশ্লিষ্টদের আদেশ স্থগিত

সারাদেশে চিকিৎসকদের পদায়নে তথ্যগত ভুল ও জটিলতা থাকলে সংশ্লিষ্টদের আদেশ বাস্তবায়ন স্থগিত হবে বলে জানানো হয়েছে। মঙ্গলাবার রাতে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত এক নির্দেশনায় এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ‘গত ৪ জুলাই স্বাস্থ্য সেবা বিভাগের বিভিন্ন স্মারকে করোনায় আক্রান্ত রোগীদের সেবা প্রদানের জন্য সহকারি অধ্যাপক ও প্রভাষক পদের চিকিৎসকদের বিভিন্ন পর্যায়ের হাসপাতালে সংযুক্তিতে পদায়ন করা হয়। তথ্যগত অপ্রতুলতার কারণে আরটিপিসিআর ল্যাবসহ অন্যান্য ল্যাব কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত চিকিৎসক, কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসার সঙ্গে সম্পৃক্ত চিকিৎসক ও মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের একমাত্র চিকিৎসক যিনি শিক্ষা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত এমন চিকিৎসকদেরও পদায়ন হয়ে থাকতে পারে।’

এতে আরও বলা হয়, ‘এ ছাড়া চিকিৎসকদের বর্তমান কর্মস্থলের বিষয়ে তথ্যগত ভুল থাকার কারণে কোনো কোনো ক্ষেত্রে আদেশ ত্রুটিপূর্ণ হতে পারে। এসব কারণে সংযুক্তি আদেশ বাস্তবায়ন স্থগিত রেখে আগামী ৮ জুলাইয়ের ভেতর সুস্পষ্ট কারণ উল্লেখ করে তাদের তালিকা এ বিভাগের পার-১ অধিশাখার ই-মেইলে (per1@hsd.gov.bd) পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

এদিকে চিকিৎসকদের পদায়নে কিছু অসঙ্গতি হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ জন্য সেগুলো রিভিউ করতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com