সোমবার, ২৯ Jun ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভার্চুয়াল শুনানিতে ৫৫ দিনে ৭৩ হাজার কারাবন্দির জামিন

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান বিধি-নিষেধের মধ্যে ৫৫ কার্যদিবসে সারা দেশের নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানিতে জামিনে মুক্তি পেয়েছেন ৭৩ হাজার হাজতি।

সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান আজ বুধবার (৭ জুলাই) এ তথ্য জানিয়েছেন। গত ১২ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত মোট ৫৫ কার্যদিবসের এই তথ্য জানান তিনি। এই সময়ে এক লাখ ৪৩ হাজার ৯৬১ টি আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।

সাইফুর রহমান জানান, গত ১২ এপ্রিল হতে ৩০ জুন পর্যন্ত মোট ৫৫ কার্যদিবসে সারা দেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে এক লাখ ৪৩ হাজার ৯৬১টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয় এবং মোট ৭৩ হাজার ৭৫ জন কারাবন্দি জামিনে মুক্তি পেয়েছেন।

বিশেষ কর্মকর্তা আরো জানান, গত ২০ জুন থেকে ৩০ জুন পর্যন্ত শারীরিক উপস্থিতিতে সারা দেশে বিচারকার্য চলাকালে কোনো কোনো জেলায় স্থানীয় ‘বিধি-নিষেধের’ কারণে ভার্চুয়াল আদালত পরিচালিত হয়। ওই সময় দেশের বিভিন্ন জেলার আদালতে ভার্চুয়াল শুনানিতে ৬ হাজার ৬৩১টি ফৌজদারি মামলায় জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং তিন হাজার ৪২০ জন কারাবন্দি জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com